Tuesday, April 21, 2009

a boy n me

Affection
there was a boy who knew me well
from my eyes he could tell
whether i'm happy or unwell
from my smiles he could smell
whether these lips have gone through hell

there was a boy i knew good
from his shadowed face i could
tell his hungry soul needs food
from his hands i knew i would
be the one to change his mood

there was a time when the boy was mine
that was when he made all fine
and promised we would walk in line
against all odds we would shine
and make life taste like bittersweet wine

but those times have gone for long
forgot why or what went wrong
i'd been weak but now i'm strong
and to another boy i belong
now i sing a different song

Saturday, March 21, 2009

এলোমেলো ৯

Flowerworks
ভালবাসা, তোমায় আমি ভালবাসি
এপথ-সেপথ ঘুরেফিরে
অচেনা সব মুখের ভীড়ে
চেনা তোমার কাছেই আমি ফিরে আসি।

বড় আমি অনেক এখন
মনের কথা এখন আমার বলতে বারণ
ব্যস্ত থাকি নিজের কাজে
আজেবাজে
খুব অকারণ
বাসতে ভাল আর কি সাজে?

মাঝেমাঝে বড় হওয়ার দুঃখ আমায়
গ্রাস করে নেয় হঠাৎ করে
জেগে থাকা রাতের ভোরে
আমায় ভাবায়
কারণ ছাড়া
হাসিখুশি ভাল আমি হঠাৎই হই দিশেহারা।

ভালবাসা, তোমায় তখন খুঁজে ফিরি
পুরনো সব স্মৃতির কাছে
একেক করে,
রাতের ভোরে
কেউ আমাকে বাসত ভাল,
অন্য কোন ভোরের রাতে
সেই স্মৃতিটার একটু আলো
আমার মনের জানালাতে
সকাল আনে পাখির ডাকে
জানি সেসব স্মৃতির বাঁকে
আমার ভালবাসা আছে।

ভালবাসা, ছিলে আছো আমায় ছুঁয়ে
মা-বাবা-বোন-বন্ধু হয়ে
আগের থেকে একটু শুধু অন্যভাবে
একটু দূরে
সময় এখন আগের থেকে একটু কঠিন
নেই তো এখন ভালবাসা আগের মত বিরতিহীন
মাঝে ভাঙা-গড়ার খেলা
চলল মেলা
নেই তুমি আর সবটা জুড়ে
তাতেই কি সব হারিয়ে যাবে!

ভালবাসা, দূর কিংবা কাছাকাছি
তুমি আছো বলেই জেনো আমিও আছি
স্মৃতি কিংবা বর্তমানে
বন্ধু কিংবা মায়ের প্রিয় আহবানে।

ভালবাসা, দিনের শেষে আমার ঠোঁটে
কাছের দূরের নানান রূপের তোমায় ভেবেই হাসি ফোটে।

Sunday, November 16, 2008

বৃষ্টি

Rain on My Window
বৃষ্টি,
তুমি কেমন আছ?
তোমার কি আজ মন ভাল নেই?
সেই কারণেই
টিপটিপটিপ ঝরছে ধারা?
নাকি তুমি ভালই আছ-
ঝুমঝুমাঝুম আত্মহারা
আসছ নেমে ঝড়ের বেগে?
নাকি খুব দূরের মেঘে
ঘুমিয়ে আছ?

মনে পড়ে তোমার সাথে একদিন খুব সখ্য ছিল-
হঠাৎ হাওয়ার গন্ধ শুকে
আছ তুমি কেমনতর সুখ না দুখে
এক পলকেই তোমার সকল চাওয়া-পাওয়া
তোমার মনের আবহাওয়া
বুঝে নিতে আমার এ মন ভীষণ রকম দক্ষ ছিল।
এখন আমি বন্দী থাকি চার দেয়ালে -
দিনের শুরু হলেই সেথায়
সকাল-দুপুর-বিকাল-সন্ধ্যা হারায় কোথায়?
নিত্যদিনের যান্ত্রিকতায়
একেকটা দিন শেষ হয়ে যায় কোন খেয়ালে!
বৃষ্টি, তুমি বলতে পার সেই ঘরটা এমন কেন?
দরজা এবং জানলাগুলোও দেয়াল যেন
আটকে রাখে বাইরে আসল জগৎটাকে
চারিদিকে ব্যস্ত সবাই বদ্ধ ঘরেই ছুটতে থাকে
ভীষণ তাদের দ্রুত গতি
একটু খানি থামলে যেন বিরাট ক্ষতি
আমিও এখন তাদের মত
ছুটতে থাকি আটকে রেখে বুকের ক্ষত
বৃষ্টি, কি আজ এসেছিলে আমার কাছে?
সারাদিনে সে খোঁজ নেবার সময় আছে?
তারপরেও হঠাৎ হঠাৎ বদ্ধ ঘরে
বৃষ্টি, আমার তোমায় ছুঁতে ইচ্ছে করে
নীল কিংবা ধুসর কালো
আকাশ তোমায় কোন রঙেতে আজ সাজালো
জানতে ভীষণ ইচ্ছে করে।

একদিন ঠিক হবেই তোমার সাথে দেখা
মুক্ত কোন খোলা মাঠে তুমি আমি থাকব একা
আকাশ হঠাৎ কালো করে
ঝমঝমিয়ে আমার ওপর পড়বে ঝরে
ভাসিয়ে নেবে এই আমাকে
সেদিন হবে তোমার আমার মাখামাখি
আপাতত সেই দিনটার স্বপ্নটাকে
আমার বুকের চার দেয়ালে বন্দী রাখি।