Sunday, June 12, 2011

এলোমেলো ১৩

চন্দ্রাস্ত
মাঝে মাঝে কোথায় হারাই
কালো কালো মেঘের 'পরে উড়তে থাকি।
মাঝে মাঝে কারণ ছাড়াই
অতল কালো গভীর জলে ডুবতে থাকি।
মাঝে মাঝে বিপথ মাড়াই
কুয়াশাতে দিক হারিয়ে ভাসতে থাকি।

অনেক লোকের মাঝে তখন
হঠাৎ করেই আমার লাগে একলা ভীষণ।
বিক্ষিপ্ত দ্বন্দ্বে এ মন
ঝড়-ঝাপটায় হয় উচাটন।
ভুলগুলো সব ঘুরতে থাকে
মনের ভেতর অন্ধকারের ঘূর্ণিপাকে।

আশেপাশের মানুষগুলো তখন আমায় কেউ বোঝে না।
কেন আমি নেই আমি আর কেউ খোঁজে না।

তখন আমি চাই না হতে অন্য কারো।
একমাত্র তুমিই পারো
কুয়াশা সব সরিয়ে দিয়ে
মেঘগুলোকে ঝরিয়ে দিয়ে
তোমার দু'হাত বাড়িয়ে দিয়ে
অতল জলের গভীর থেকে তুলতে টেনে।
বারেবারে তুমিই দাও এই আমাকে আলোয় এনে।

তোমারও তো দুঃখ কত!
কত্ত রকম ঝুট-ঝামেলায় জর্জরিত
অন্ধকারের বদ্ধ কোণে নিমজ্জিত
তোমার মনও আমার মত।

তারপরেও শক্ত হাতে হাত ধরবার
শক্তি অত কোত্থেকে পাও?
কেমন করে এই বারেবার
এমন করে আমায় বাঁচাও?

তুমিই শুধু ডুবতে থাকা আমার এ হাত ধরতে পারো
ভাঙতে থাকা আমায় আবার গড়তে পারো।
সেই যে আমায় জীবন দিলে
শুধু তোমার কাছেই আজো শান্তি মিলে।

(আমার মা'কে)
মাঝে মাঝে কোথায় হারাই
কালো কালো মেঘের 'পরে উড়তে থাকি।
মাঝে মাঝে কারণ ছাড়াই
অতল কালো গভীর জলে ডুবতে থাকি।
মাঝে মাঝে বিপথ মাড়াই
কুয়াশাতে দিক হারিয়ে ভাসতে থাকি।

অনেক লোকের মাঝে তখন
হঠাৎ করেই আমার লাগে একলা ভীষণ।
বিক্ষিপ্ত দ্বন্দ্বে এ মন
ঝড়-ঝাপটায় হয় উচাটন।
ভুলগুলো সব ঘুরতে থাকে
মনের ভেতর অন্ধকারের ঘূর্ণিপাকে।

আশেপাশের মানুষগুলো তখন আমায় কেউ বোঝে না।
কেন আমি নেই আমি আর কেউ খোঁজে না।

তখন আমি চাই না হতে অন্য কারো।
একমাত্র তুমিই পারো
কুয়াশা সব সরিয়ে দিয়ে
মেঘগুলোকে ঝরিয়ে দিয়ে
তোমার দু'হাত বাড়িয়ে দিয়ে
অতল জলের গভীর থেকে তুলতে টেনে
বারেবারে তুমিই দাও এই আমাকে আলোয় এনে।

তোমারও তো দুঃখ কত!
কত্ত রকম ঝুট-ঝামেলায় জর্জরিত
অন্ধকারের বদ্ধ কোণে নিমজ্জিত
তোমার মনও আমার মত।

তারপরেও শক্ত হাতে হাত ধরবার
শক্তি অত কোত্থেকে পাও?
কেমন করে এই বারেবার
এমন করে আমায় বাঁচাও?

তুমিই শুধু ডুবতে থাকা আমার এ হাত ধরতে পারো
ভাঙতে থাকা আমায় আবার গড়তে পারো।
সেই যে আমায় জীবন দিলে
শুধু তোমার কাছেই আজো শান্তি মিলে।

(আমার মা'কে)

Thursday, May 6, 2010

ফুল ও মৌমাছি
somewhat haphazard, randomly
a lot of things were meant to be
but when i stop and reflect
on the things that did take effect
i wonder how they also could not have been...
in this mysterious life i have seen
so many things happen everyday
to so many people, in many a way
with hopes of colours splashed across
black and white dreams of loss
and they dream so many random dreams
of shared laughter or lone screams
dreams of such varied thirst...
but why do the dream-bubbles always burst!

what's it to me!
from morning till night
i remain engrossed in my own plight
and i might
be near everyone or far
but please do remember,
in my mind, i write my poems alone..
in a secret garden i own
the sowing goes on single-handedly...

in this secret garden of mine
who would know how many a vine
and how many exquisite plants are sown!
and who knows how many flowers are grown
and how many insects visit each day!
who keeps a track of that anyway
except for me?
like other people's misery
hardly ever rattles me,
no one else is there to see
if a rare breed of flower
with unusual inherent power
and with immense possibility
of the very impossibility
blooms and smiles unceremoniously
and then suddenly falls apart
from my secret garden's heart...

in the path of everyday life
in all the non-stop eternal strife
a lot of things were meant to be
but a lot of things did happen, u see..
a part of it is so very right
but then the rest is a blurry sight.
not sure which one was good or bad
if i'm still sane or have i gone mad?
and all these clouded confusion
increase the imbalance of equation
of every page of my balance-sheet
where all my hopes and reality meet

this is how my life in mess
goes on, i find myself helpless
with all it's mundane maladies...
i forget familiar melodies
with chains and shackles around my heart
i forget how to recharge, restart
don't know when i ceased wanting more
with the spontaneity like before
and stopped singing any songs in tune
and now my heart has gone immune
to calls of anyone near or far
because i know how an old scar
gets more and more burnt in fire
in the shadow of a new desire...

Thursday, February 25, 2010

এলোমেলো ১২

Old Leaves, New Leaves
একটা সময় তুমি আমি রাত কাটাতাম অন্য ঘরে
দিনের শুরু হলে পরে
কোন একটা অংক ক্লাসে
তোমার আমার দেখা হত যৌথ কোন সিলেবাসে
মান-অভিমান দু:খ-সুখের ঢাকা শহর
তখন ভীষণ তীব্র ছিল
তোমার আমার স্বপ্নে ছিল
একটা ছোট লালরঙা ঘর।

সেসব অনেক আগের কথা
বেশ কিছুটা অন্য এখন বাস্তবতা।

তুমি আমি এখন থাকি এক সাথে এক অন্য দেশে
সোজা সরল রাস্তা ছেড়ে খুব পাহাড়ী পরিবেশে
সেই দেশেরই ছোট্ট কোন বাড়ির ভেতর
এখন আছে তোমার আমার লাল রঙা ঘর।

কিন্তু এখন পাল্টে গেছে দিনের নিয়ম
দৈনন্দিন দু:খগুলো এখন ভীষণ অন্যরকম
সারাটা দিন আমরা থাকি অন্য কোথাও অন্য ঘরে
কাঁপতে থাকি অন্য কারো বানানো এক উটকো ঝড়ে
ছুটতে থাকি অন্য কিছু পাবার আশায়
কিংবা সেটা নাই বা পেলে সেই হতাশায়
দিনের বেলা তোমার আমার রাস্তা বাঁকা
সেই ভাবনায় রাতের বেলা একসাথেও একা থাকা
লাল ঘরটায় ভালই জানি আমরা দু'জন
এই রকমই এই এখনের যৌথ জীবন
ছোট ছোট মান-অভিমান সুখ কিংবা দু:খ নিয়ে
বড় বড় ভাবনা ভাবার সময় কোথায় যায় হারিয়ে।

তোমার আমার লাল ঘরটায় পাশাপাশি দুইটা বালিশ
প্রতি রাতে ঘুমিয়ে গিয়ে
দিনের কোন ঝুট-ঝামেলার বিচ্ছিন্ন দু:খ নিয়ে
রাতের বেলা স্বপ্ন দেখা
সেই স্বপ্নে একা একা
ভিন্ন কোন লোকের কাছে তুমি আমি জানাই নালিশ।

সময় যতই গড়িয়ে যায়
স্বপ্নগুলো এমনিভাবেই রং বদলায়
এক আকাশের নিচে থেকেও অন্য কোন পাখি হয়ে
তুমি আমি উড়তে থাকি অন্য কোন লোকালয়ে।

Wednesday, December 9, 2009

monsoon of her mind

she told me she'd been crying
there had been a downpour of emotions
everything she wanted got washed away
in one blurry rainy afternoon
and like the crazy weather
she couldn't control this deluge
as it broke away all the dams
she tried to put around her heart
she couldn't help herself get inundated
by this flood of misery
the force of nature had been too strong
for her to avoid
this cataclysm of her heart

but like all lovers of rain
she knows that only rain has the power
to wash away everything
and make life start afresh
she knows
only after nature cries
things look much clearer than before
and the soil becomes ready
to bear new life
again

now that the monsoon of her mind
is over
her heart is ready
for the sun

Tuesday, October 27, 2009

এলোমেলো - ১০

নীল আকাশে নীল মাছরাঙা
মাঝেমাঝে ইচ্ছে করে
অন্য কোন দেশের কোন খুব চেনা এক রাস্তা ধরে
তোমার সাথে যাব আমি অনেক দূরে,
অন্য কোন ভাষার কোন খুব চেনা এক গানের সুরে
তোমার সাথে একটু কিংবা অনেক হাঁটি,
চলতে চলতে টুকরো স্মৃতির আদান-প্রদান
অন্য কোন যৌথ ভাষায়
তোমার-আমার মনের ভিতর বাড়াবে টান,
কোন কিছুর আশা ছাড়াই অন্য কোন ভালবাসায়
ইচ্ছে করে তোমার মনে একটুখানি আঁচড় কাটি।

এই 'তুমি'টা এই তুমি
বা সেই তুমি
বা অন্য কেউও পারে হতে
খুঁতখুঁতে নই আমি অত!
সিন্ডারেলার জুতোর মত
শুধু তোমার মনের সাথে
মিলতে হবে আমার মনের একটু ক্ষত।
আমার মনের একটুখানি পাওয়ার সাথে
পুরোপুরি মিলতে হবে তোমার মনের একটু চাওয়া।
পুরনো এক সুখের ছোঁয়া
তোমার কাছে এখন খুবই স্পষ্ট নাকি আজো ধোঁয়া
সেটাও আমি একটুখানি মিলিয়ে নেব
মিলে গেলেই তোমায় আমার সেই 'তুমি'টা বানিয়ে দেব।

আমার 'তুমি' হতেই হবে এমন আমি করব না জোর!
শুধু তোমার মনের খবর
মিলে গেলে দিনে-রাতে
আমার মনের স্থানীয় সংবাদের সাথে
ধরে নেব অন্য কারো
নাই বা হয়ে তুমি আমার হতেও পারো!
নিত্যদিনের ছোট-খাট ঝুটঝামেলা
নিয়ে আমি যেমন ভাবি সারাবেলা
যদি দেখি তুমি সেটার বেশি কিংবা কম ভাব না
ধরে নেব তোমার আছে 'তুমি' হবার সম্ভাবনা।

মিলগুলো সব একটুখানি মিলিয়ে দেখো।
সেই 'তুমি'টা চাইলে হতে আমায় ডেকো।

Thursday, August 20, 2009

ভালই আছি

Lilliput & Giant

আমি নাকি ভালই আছি

মাঝে মাঝে কৌতুহলে

যখনই কেউ আমায় বলে,

'কেমন ছিলি? কেমন আছিস?'

আমি সদা হাস্যময়ী

সেটা শুনে সব সময়ই

চোখের কোণে জ্বালাই আলো

বলি, 'আমি ছিলাম ভাল,

ভাল আছি, ভাল থাকিস


আমার নাকি হয়েছে সব

যে সব কিছু ছিল হবার

আমি নাকি পেয়েছি সব

যে সব কিছু ছিল পাবার

আমি নাকি অন্য সবার

থেকে অনেক ভালই আছি


আমি নাকি বাঁধনহারা

এদিক সেদিক যখন তখন

বেড়াই উড়ে

দূরে দূরে

পাখির মতন!

কী আমাকে করছে তাড়া

কেউ কি ভাবিস সেটার কারণ?

কেন আমার অস্থিরতা?

মরচে ধরা পুরনো কোন

বৃষ্টিদিনের সুখের কথা

আমার চোখে বৃষ্টি নামায়

এখন কোন রৌদ্র দিনে?

কোন রাতটা আমায় ভাবায়

ওড়ায় আমায় অন্তহীনে?

কেউ কি জানিস

ভাল থাকা আমার মত?

মুখে হাসি মন আহত?

যেকোন ভাব-বিনিময়ে

খুব দক্ষ অভিনয়ে

কেউ কি তোরা বলতে পারিস

ভাল আছি, ভাল থাকিস?

এমন করে আমার মত?

নাকি সেটা তোদের আজো শিখতে বাকি?

আমি তবে সবার থেকে ভালই থাকি।

Friday, May 29, 2009

rain

Rain on My Window

rain,

how are you?

are you sad?

and for that

is it drizzling?

or are you in great spirits,

pouring down with full force

like a storm?

or are you still asleep

in some far away clouds?


i remember

there was a time

when we had a beautiful friendship

by smelling the sudden change in air

i could tell whether you are happy or sad

within a moment

i could feel all your desire

and my mind was very competent

in understating the weather of your mind


now-a-days

i stay locked inside four walls

who knows how the day

keeps starting

and finishing

in the same mechanical routine

rain,

can you tell me why this room is like this?

the doors and the windows are also like walls

they shut down the real world outside

and everyone around me

keeps running inside this enclosed prison

and they keep running so fast

as if

the world would stop if they do

now-a-days

i have also become like them

i keep running

and keep pain locked inside my heart

rain,

did you get to come for me today?

wish i had the time to notice that!

but still

inside these four walls

i feel like touching you,

rain...

blue or gray or black

in what colour the sky adorned you today

i really wish i could know


one day

i am sure i would see you again

you and me alone

would meet in an open field

and suddenly

the sky would turn black

and you would pour down on me

and that day

you and i would embrace each-other, my friend

but for now

let me just keep the dream of that day

locked safely inside the four walls of my heart